গুলমোহরের ফুল ঝরে যায়

দেখা হয়েছে: 255

শিল্পী: মোহাম্মদ রফিসুরকার: বাসু মনোহারীগীতিকার: মুকুল দত্তবিভাগ: আধুনিক

Bangla Lyrics

গুলমোহরের ফুল ঝরে যায়
বনে বনে শাখায় শাখায়।
কেন যায় কেন যায়
বাহারের মন ভেঙ্গে যায়।।

মরমী পথের মাঝে কেন যে পথ ভুলে যায়।
মরণের মুখে আবার কেন সে মন ফেলে যায়
কেন যায় কেন যায়
বাহারের মন ভেঙ্গে যায়।।

এ পাহাড় আসবে আবার ভ্রমরা পাতবে আসর। (আ…আ…আ…)
এ রঙের ফুল বাগানে জোনাকিরা জাগবে বাসর
শরমের আড়াল দিয়ে বল তো কে সরে যায়
দরদের পরশ দিয়ে কেন যে সে ফিরে যায়
কেন যায় কেন যায়
বাহারের মন ভেঙ্গে যায়।।

Transliteration in English

gulmohrer phul jhare jay
bane bane shakhay shakhay।
ken jay ken jay
baharer man bhengge jay।।
marmi pather majhe ken je path bhule jay।
marner mukhe abar ken se man phele jay
ken jay ken jay
baharer man bhengge jay।।
e pahar asbe abar bhramra patbe asar। (a…a…a…)
e ranger phul bagane jonakira jagbe basar
sharmer aral diye bal to ke sare jay
darder parash diye ken je se phire jay
ken jay ken jay
baharer man bhengge jay।।