আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে

দেখা হয়েছে: 94

Bangla Lyrics

আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে
গহন মেঘের নিবিড় ধারার মাঝে।।

বনের ছায়ায় জলছলছল সুরে
হৃদয় আমার কানায় কানায় পূরে।

খনে খনে ওই গুরুগুরু তালে তালে
গগনে গগনে গভীর মৃদঙ বাজে।।

কোন্‌ দূরের মানুষ যেন এল আজ কাছে
তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে।

বুকে দোলে তার বিরহ ব্যথার মালা
গোপন মিলন অমৃতগন্ধ ঢালা।

মনে হয় তার চরণের ধ্বনি জানি–
হার মানি তার অজানা জনের সাজে।।

Transliteration in English

amar  din phuralo bjakul badal sajhe
gahan megher nibir dharar majhe।।
baner chayay jalachalachal sure
hriday amar kanay kanay pure।
khane khane oi guruguru tale tale
gagne gagne gabhir mridang baje।।
kon durer manush jen el aj kache
timir-arale nirbe daraye ache।
buke dole tar birah bjathar mala
gopan milan omritagandh dhala।
mane hay tar charner dhbani jani–
har mani tar ojana janer saje।।