মধুর বসন্ত এসেছে
দেখা হয়েছে: 94
Bangla Lyrics
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে (আমাদের)
মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে।।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে।
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে।
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
Transliteration in English
madhur basant eseche madhur milan ghatate (amader) madhur malay samire madhur milan ratate।। kuhak lekhni chutaye kusum tuliche phutaye। likhiche pranay-kahini bibidh baran-chatate।। hero purano prachin dharni hayeche shjamal-barni jen jouban-prabah chutiche kaler shasan tutate purano birah haniche, nabin milan aniche। nabin basant ail nabin jiban phutate।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মধুর বসন্ত এসেছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মধুর বসন্ত এসেছে” গানটি শুরু হয়:
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে (আমাদের)
মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে।।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে।
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“মধুর বসন্ত এসেছে” গানটি কে গেয়েছেন?
“মধুর বসন্ত এসেছে” গানটির শিল্পী: সাগর সেন। সাগর সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মধুর বসন্ত এসেছে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“মধুর বসন্ত এসেছে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মধুর বসন্ত এসেছে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।