আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে

দেখা হয়েছে: 473

Bangla Lyrics

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে।।

যাব না গো যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে।।

আমার এ ঘর বহু যতন ক’রে
ধুতে হবে মুছতে হবে মোরে।

আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।।

Transliteration in English

aj jjoৎsnarate sabai geche bane
basnter ei matal samirne।।
jab na go jab na je,
rainu pare gharer majhe
ei niralay rab apan kone।
jab na ei matal samirne।।
amar e ghar bahu jatan k’re
dhute habe muchte habe more।
amare je jagte habe,
ki jani se asbe kabe
jadi amay pare tahar mane
basnter ei matal samirne।।