তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন ছড়িয়ে গেল সব খানে॥
যত সব মরা গাছের ডালে ডালে
নাচে আগুন তালে তালে রে,
আকাশে হাত তোলে সে কার পানে ॥
আঁধারের তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের বুকের মাঝে এই-যে অমল
উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের কী গুণ আছে কে জানে ॥

Transliteration in English

tumi je surer agun lagiye dile mor prane,
e agun chariye gel sab khane॥
jat sab mara gacher dale dale
nache agun tale tale re,
akashe hat tole se kar pane ॥
adharer tara jat obak haye ray cheye,
kothakar pagal haoa bay dheye।
nishither buker majhe ei-je omal
uthal phute sbarnakamal,
aguner ki gun ache ke jane ॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে” গানটি কে গেয়েছেন?
“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাসদেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে” গানের গীতিকার ও সুরকার কে?
“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে” কোন বিভাগের গান?
“তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।