হৃদয় আমার প্রকাশ হল

দেখা হয়েছে: 49

Bangla Lyrics

হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা আমারি এ আপন কথা–
ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥
বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।
আজকে দেখি পরান-মাঝে,
তোমার গলায় সব মালা যে–
সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥

Transliteration in English

hriday amar prakash hal onant akashe।
bedan-bashi uthal beje batase batase ॥
ei-je alor akulta amari e apan katha–
phire ese amar prane amare udase॥
baire tumi nana beshe pher nana chale;
jani ne to amar mala diyechi kar gale।
ajke dekhi paran-majhe,
tomar galay sab mala je–
sab niye shesh dhara dile gabhir sarbnashe।
sei katha aj prakash hal onant akashe॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হৃদয় আমার প্রকাশ হল” গানটি কে গেয়েছেন?
“হৃদয় আমার প্রকাশ হল” গানটির শিল্পী: মনোজ মুরালী নায়ারমনোজ মুরালী নায়ার এর আরও বাংলা গানের কথা দেখুন।
“হৃদয় আমার প্রকাশ হল” গানের গীতিকার ও সুরকার কে?
“হৃদয় আমার প্রকাশ হল” কোন বিভাগের গান?
“হৃদয় আমার প্রকাশ হল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।