আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে

দেখা হয়েছে: 40

Bangla Lyrics

আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
তোমার সেথায় চরণ পড়ে।
তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
কাঁপছে থরোথরে ॥
ব্যথাপথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি–
কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো,
চিরজীবন ধ’রে ॥
নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর,
আমি ভয় করি নে আর।
মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার,
আমি তরব পারাবার।
ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজি তোমার পানে–
ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-‘পরে,
আমি বাঁচব চরণ ধরে ॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৩ অগাস্ট, ১৯১৪
রচনাস্থান: কলকাতা

Transliteration in English

ami    hridyete path ketechi, sethay charan pare,
tomar sethay charan pare।
tai to amar sakal paran kapche bjathar bhare go,
kapche tharothre ॥
bjathapther pathik tumi,   charan chale bjatha chumi–
kadan diye sadhan amar chirdiner tare go,
chirjiban dh’re ॥
nayanajler banja dekhe bhay kari ne ar,
ami             bhay kari ne ar।
maran-tane tene amay kariye debe par,
ami             tarab parabar।
jharer haoa akul gane   baiche aji tomar pane–
dubiye tari jhapiye pari thekab charan-‘pare,
ami   bachab charan dhare ॥
rag: pilu
tal: dadra
rachnakal (banggabd): 6 bhadr, 1321
rachnakal (khrishtabd): 23 ogast, 1914
rachnasthan: kalkata

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে” গানটি কে গেয়েছেন?
“আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে” গানটির শিল্পী: সাগর সেনসাগর সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে” গানের গীতিকার ও সুরকার কে?
“আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে” কোন বিভাগের গান?
“আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।