তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই,
কতই কী চাই
দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই ॥
সে-সব চাওয়া সুখে দুখে
ভেসে বেড়ায় কেবল মুখে,
গভীর বুকে
যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই ॥
বাসনা সব বাঁধন যেন কুঁড়ির গায়ে
ফেটে যাবে, ঝরে যাবে দখিন-বায়ে।
একটি চাওয়া ভিতর হতে
ফুটবে তোমার ভোর-আলোতে
প্রাণের স্রোতে
অন্তরে সেই গভীর আশা বয়ে বেড়াই ॥
Transliteration in English
tomar dbare ken asi bhulei je jai, katai ki chai diner sheshe ghare ese lajja je pai ॥ se-sab chaoa sukhe dukhe bhese beray kebal mukhe, gabhir buke je chaoati gopan tahar katha je nai ॥ basna sab badhan jen kurir gaye phete jabe, jhare jabe dakhin-baye। ekti chaoa bhitar hate phutbe tomar bhor-alote praner srote ontre sei gabhir asha baye berai ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই” গানটি কে গেয়েছেন?
“তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই” গানটির শিল্পী: সাগর সেন। সাগর সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই, কতই কী চাই” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।