আলো যে যায় রে দেখা

দেখা হয়েছে: 87

Bangla Lyrics

আলো যে যায় রে দেখা
ওই আলো যে যায় রে দেখা
হৃদয়ের পুব-গগনে সোনার রেখা।।

এবারে ঘুচল কি ভয়, এবারে হবে কি জয়?
আকাশে হল কি ক্ষয় কালীর লেখা?।

কারে ওই যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা।

ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্‌ নয়ন তুলে–
নীরবে চরণমূলে মাথা ঠেকা।।

Transliteration in English

alo je jay re dekha
oi alo je jay re dekha
hridyer pub-gagne sonar rekha।।
ebare ghuchal ki bhay, ebare habe ki jay?
akashe hal ki kshay kalir lekha?।
kare oi jay go dekha,
hridyer sagartire daray eka।
ore tui sakal bhule cheye thak nayan tule–
nirbe charanmule matha theka।।