হিমের রাতে
দেখা হয়েছে: 164
Bangla Lyrics
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে।।
ঘরে ঘরে ডাক পাঠালো
“দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
সাজাও আলোয় ধরিত্রীরে।
শূন্য এখন ফুলের বাগান
দোয়েল কোকিল গাহে না গান
কাশ ঝরে যায় নদীর তীরে।
যাক অবসাদ বিষাদ কালো
দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
শুনাও আলোর জয়বাণীরে।।
দেবতারা আজ আছে চেয়ে
জাগো ধরার ছেলে মেয়ে
আলোয় জাগাও যামিনীরে।
এল আঁধার দিন ফুরালো
দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
জয় করো এই তামসীরে।।
Transliteration in English
himer rate oi gagner dipgulire hemntika karal gopan achal ghire।। ghare ghare dak pathalo “dipalikay jbalao alo jbalao alo, apan alo sajao aloy dharitrire। shunj ekhan phuler bagan doel kokil gahe na gan kash jhare jay nadir tire। jak obsad bishad kalo dipalikay jbalao alo jbalao alo, apan alo shunao alor jaybanire।। debtara aj ache cheye jago dharar chele meye aloy jagao jaminire। el adhar din phuralo dipalikay jbalao alo jbalao alo, apan alo jay karo ei tamsire।।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হিমের রাতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হিমের রাতে” গানটি শুরু হয়:
হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে।।
ঘরে ঘরে ডাক পাঠালো
“দীপালিকায় জ্বালাও আলো
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“হিমের রাতে” গানটি কে গেয়েছেন?
“হিমের রাতে” গানটির শিল্পী: শ্রাবণী সেন। শ্রাবণী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“হিমের রাতে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর।
“হিমের রাতে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হিমের রাতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।