বেলা গেল তোমার পথ চেয়ে।
দেখা হয়েছে: 49
Bangla Lyrics
বেলা গেল তোমার পথ চেয়ে।
শূন্য ঘাটে একা আমি,
পার ক’রে লও খেয়ার নেয়ে ॥
ভেঙে এলেম খেলার বাঁশি,
চুকিয়ে এলেম কান্না হাসি,
সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে ॥
ও পারেতে ঘরে ঘরে সন্ধ্যাদীপ জ্বলিল রে,
আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-’পরে।
এসো এসো শ্রান্তিহরা,
এসো শান্তি-সুপ্তি-ভরা,
এসো এসো তুমি এসো,
এসো তোমার তরী বেয়ে
Transliteration in English
bela gel tomar path cheye। shunj ghate eka ami, par k’re lao kheyar neye ॥ bhenge elem khelar bashi, chukiye elem kanna hasi, sandhjabaye shrantkaye ghume nayan ase cheye ॥ o parete ghare ghare sandhjadip jbalil re, artir shangkh baje sudur mandir-’pare। eso eso shrantihra, eso shanti-supti-bhara, eso eso tumi eso, eso tomar tari beye
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বেলা গেল তোমার পথ চেয়ে।” গানটি কে গেয়েছেন?
“বেলা গেল তোমার পথ চেয়ে।” গানটির শিল্পী: শ্রাবণী সেন। শ্রাবণী সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বেলা গেল তোমার পথ চেয়ে।” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“বেলা গেল তোমার পথ চেয়ে।” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বেলা গেল তোমার পথ চেয়ে।” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।