আজ দুজনার দুটি পথ
দেখা হয়েছে: 242
Bangla Lyrics
আজ দুজনার দুটি পথ
ওগো দুটি দিকে গেছে বেঁকে।
তোমার ও পথ আলোয় ভরানো জানি
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।।
সেই শপথের মালা খুলে
আমারে গেছো যে ভুলে।
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।।
আমার এ কূল ছাড়ি
তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি।
আজ যত বার দ্বীপ জ্বালি
আলো নয় পাই কালি।
এ বেদনা তবু সহি হাসিমুখে
নিজেকে লুকায়ে রেখে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে।।
Transliteration in English
aj dujnar duti path ogo duti dike geche beke। tomar o path aloy bharano jani amar e path adhare ache je dheke।। sei shapther mala khule amare gecho je bhule। tomarei tabu dekhi bare bare aj shudhu dure theke amar e path adhare ache je dheke।। amar e kul chari tab bismarner kheya bhara pale okule diyechi pari। aj jat bar dbip jbali alo nay pai kali। e bedna tabu sahi hasimukhe nijeke lukaye rekhe amar e path adhare ache je dheke।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজ দুজনার দুটি পথ” গানটি কে গেয়েছেন?
“আজ দুজনার দুটি পথ” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজ দুজনার দুটি পথ” গানটি কোন অ্যালবামের?
এই গানটি হারানো সুর অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“আজ দুজনার দুটি পথ” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার; সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
“আজ দুজনার দুটি পথ” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজ দুজনার দুটি পথ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।