ওগো নদী, আপন বেগে পাগল-পারা
দেখা হয়েছে: 64
Bangla Lyrics
ওগো নদী, আপন বেগে
পাগল-পারা,
আমি স্তব্দ চাঁপার তরু
গন্ধভরে তন্দ্রাহারা।।
আমি সদা অচল থাকি,
গভীর চলা গোপন রাখি,
আমার চলা নবীন পাতায়,
আমার চলা ফুলের ধারা।।
ওগো নদী, চলার বেগে
পাগল-পারা,
পথে পথে বাহির হয়ে
আপন-হারা-
আমার চলা যায় না বলা-
আমার পানে প্রাণের চলা-
আকাশ বোঝে আনন্দ তার,
বোঝে নিশার নীরব তারা।।
Transliteration in English
ogo nadi, apan bege pagal-para, ami stabd chapar taru gandhabhre tandrahara।। ami sada ochal thaki, gabhir chala gopan rakhi, amar chala nabin patay, amar chala phuler dhara।। ogo nadi, chalar bege pagal-para, pathe pathe bahir haye apan-hara- amar chala jay na bala- amar pane praner chala- akash bojhe anand tar, bojhe nishar nirab tara।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওগো নদী, আপন বেগে পাগল-পারা” গানটি কে গেয়েছেন?
“ওগো নদী, আপন বেগে পাগল-পারা” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ওগো নদী, আপন বেগে পাগল-পারা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“ওগো নদী, আপন বেগে পাগল-পারা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওগো নদী, আপন বেগে পাগল-পারা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।