বসে আছি পথ চেয়ে

দেখা হয়েছে: 1.8K

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়অ্যালবাম: শাপ মোচনসুরকার: হেমন্ত মুখোপাধ্যায়গীতিকার: বিমল ঘোষবছর: 1955বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে
যত ভাবি ভুলে যাবো মন মানে না।।

বেদনার শতদলে স্মৃতিরও সুরভি জ্বলে
নিশীথেরও মন বিনা সুর জানে না।।

আজ তুমি নেই সাথে ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া না পাওয়ার মাঝে
অচেনারও সুর বাজে সুরভিত বিরহের মর্ম ব্যথা।

তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে
সে বাঁধনে দু’নয়নে ঘুম আসেনা।।

Transliteration in English

base achi path cheye phagunerao gan geye
jat bhabi bhule jabo man mane na।।
bednar shatadle smritirao surbhi jbale
nishitherao man bina sur jane na।।
aj tumi nei sathe bhule thaka chalnate
mane mane bhabi shudhu tomari katha
paoa na paoar majhe
ochenarao sur baje surbhit birher marm bjatha।
tumi ogo tumi more bedhech je maya dore
se badhne du’nayne ghum asena।।