এবার তো যৌবনের কাছে মেনেছ, হার মেনেছ
দেখা হয়েছে: 32
Bangla Lyrics
এবার তো যৌবনের কাছে মেনেছ, হার মেনেছ?
‘মেনেছি’।
আপন-মাঝে নূতনকে আজ জেনেছ?
‘জেনেছি’॥
আবরণকে বরণ করে ছিলে কাহার জীর্ণ ঘরে।
আপনাকে আজ বাহির করে এনেছ?
‘এনেছি’॥
এবার আপন প্রাণের কাছে মেনেছ, হার মেনেছ?
‘মেনেছি’।
মরণ মাঝে অমৃতকে জেনেছ?
‘জেনেছি’।
লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি,
তাহারে আজ মরণ-আঘাত হেনেছ?
‘হেনেছি’॥
রাগ: দেশ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫
রচনাস্থান: সুরুল
Transliteration in English
ebar to joubner kache menech, har menech? ‘menechi’। apan-majhe nutanke aj jenech? ‘jenechi’॥ abaranke baran kare chile kahar jirn ghare। apnake aj bahir kare enech? ‘enechi’॥ ebar apan praner kache menech, har menech? ‘menechi’। maran majhe omritke jenech? ‘jenechi’। lukiye tomar omarpuri dhula-osur kare churi, tahare aj maran-aghat henech? ‘henechi’॥ rag: desh tal: dadra rachnakal (banggabd): 13 phalgun, 1321 rachnakal (khrishtabd): 25 phebruyari, 1915 rachnasthan: surul