আমারও তো গান ছিল

দেখা হয়েছে: 190

শিল্পী: কিশোর কুমারঅ্যালবাম: দোলনচাঁপাবিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

আমারও তো গান ছিল
সাধ ছিল মনে
সরস্বতীর চরণ ছুঁয়ে
থাকবো জীবনে

জানিনা কি অপরাধে
শোনাতে এসে গান
বাঁধা বীণা ছিঁড়ে গেল
ভেঙে গেল প্রাণ
কত সুখ পেল বিধি
তার এ লিখনে

তোমাদের কাছে শুধু
জেনে যেতে চাই
নিয়তির চেয়ে বড়
কিছু কি গো নাই
ভালোবাসা রাজার রাজা
নয় কি ভুবনে

ভালোবাসা নিয়ে এসো
কাছেতে আমার
সুর খুঁজে পাবো আমি
কন্ঠে আমার
জ্বালো গো আলোর শিখা
আঁধারের কোণে

Transliteration in English

amarao to gan chil
sadh chil mane
sarasbtir charan chuye
thakbo jibne
janina ki opradhe
shonate ese gan
badha bina chire gel
bhenge gel pran
kat sukh pel bidhi
tar e likhne
tomader kache shudhu
jene jete chai
niytir cheye bar
kichu ki go nai
bhalobasa rajar raja
nay ki bhubne
bhalobasa niye eso
kachete amar
sur khuje pabo ami
kanthe amar
jbalo go  alor shikha
adharer kone