আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
দেখা হয়েছে: 90
Bangla Lyrics
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও।।
যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে
আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে
এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া আলোয়-পাগল প্রভাত হাওয়া
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।।
আজ নিখিলের আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও।
আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান
তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান।
তারে আনন্দের এই জাগরণী ছুঁই’য়ে দাও।
বিশ্বহৃদয়-হতে-ধাওয়া প্রাণে-পাগল গানের হাওয়া,
সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও।।
Transliteration in English
aloker ei jharnadharay dhuiye dao। apnake ei lukiye-rakha dhular dhaka dhuiye dao।। je jan amar majhe jariye ache ghumer jale aj ei sakale dhire dhire tar kapale ei orun alor sonar-kathi chuiye dao। bishbhriday-hate-dhaoa aloy-pagal prabhat haoa sei haoate hriday amar nuiye dao।। aj nikhiler ananddharay dhuiye dao maner koner sab dinta malinta dhuiye dao। amar paran-binay ghumiye ache omritgan tar naiko bani, naiko chand, naiko tan। tare annder ei jagarni chui’ye dao। bishbhriday-hate-dhaoa prane-pagal ganer haoa, sei haoate hriday amar nuiye dao।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” গানটি কে গেয়েছেন?
“আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” গানটির শিল্পী: কিশোর কুমার। কিশোর কুমার এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।