নিচুর কাছে নিচু হতে

দেখা হয়েছে: 72

Bangla Lyrics

নিচুর কাছে নিচু
হতে শিখলি না রে মন॥
তুই সুখী জনের করিস পূজা,
দুঃখির অযতন – মূঢ় মন!

লাগে নি যার পায়ে ধুলি,
কি নিবি তার চরণধুলি?
নয় রে সোনায়, বনের কাঠেই
হয় রে চন্দন – মূঢ় মন!

প্রেম-ধন মায়ের মতন,
দুঃখী সুতেই অধিক যতন,
এই ধনেতে ধনী যে জন
সেই তো মহাজন – মূঢ় মন!

বৃথা তোর কৃচ্ছ্সাধন,
সেবাই নরের শ্রেষ্ঠ সাধন,
মানবের পরম তীর্থ
দীনের শ্রীচরণ – মূঢ় মন!

মতামতের তর্কে মত্ত,
আছিস ভুলে পরম সত্য,
সকল ঘরে, সকল নরে
আছেন নারায়ণ – মূঢ় মন!

Transliteration in English

nichur kache nichu
hate shikhli na re man॥
tui sukhi janer karis puja,
duhkhir ojatan – murh man!
lage ni jar paye dhuli,
ki nibi tar charandhuli?
nay re sonay, baner kathei
hay re chandan – murh man!
prem-dhan mayer matan,
duhkhi sutei odhik jatan,
ei dhanete dhani je jan
sei to mahajan – murh man!
britha tor krichchsadhan,
sebai narer shreshth sadhan,
manber param tirth
diner shricharan – murh man!
matamter tarke matt,
achis bhule param satj,
sakal ghare, sakal nare
achen narayan – murh man!

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিচুর কাছে নিচু হতে” গানটি কে গেয়েছেন?
“নিচুর কাছে নিচু হতে” গানটির শিল্পী: শ্রী সন্তোষ সেনগুপ্তশ্রী সন্তোষ সেনগুপ্ত এর আরও বাংলা গানের কথা দেখুন।
“নিচুর কাছে নিচু হতে” গানের গীতিকার ও সুরকার কে?
“নিচুর কাছে নিচু হতে” কোন বিভাগের গান?
এই গানটি বিবিধ বিভাগের অন্তর্গত। বিবিধ বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নিচুর কাছে নিচু হতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।