তুমি মোর জীবনের ভাবনা
দেখা হয়েছে: 1.1K
Bangla Lyrics
তুমি মোর জীবনের ভাবনা
জীবনের সুখের গোলাপ
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা।।
দুঃখ সুখের পাখি তুমি
তোমার খাঁচায় এই বুক
সারা জীবন নয়ন যেন
দেখে তোমার এই মুখ
কন্ঠে আমার দাও পরিয়ে
সোহাগের মিলন মালা।।
ভালোবাসার নদী তুমি
আমি তোমার দুই কুল
পাগল তুমি ফোটাও যে ফুল
আমি তোমার সেই ফুল
প্রেমের তরে সইবো বুকে
লক্ষ কাঁটার জ্বালা।।
Transliteration in English
tumi mor jibner bhabna jibner sukher golap nijeke ami bhulte pari tomake jabe na bhola।। duhkh sukher pakhi tumi tomar khachay ei buk sara jiban nayan jen dekhe tomar ei mukh kanthe amar dao pariye sohager milan mala।। bhalobasar nadi tumi ami tomar dui kul pagal tumi photao je phul ami tomar sei phul premer tare saibo buke laksh katar jbala।।