এই জীবন একটা নদী ছিল

দেখা হয়েছে: 1.5K

Bangla Lyrics

এই জীবন একটা নদী ছিল
নদীতে প্রাণ নৌকা ছিল
নৌকাতে মন মাঝি ছিল
মাঝির হাতে বাঁশি ছিল
সেই বাঁশিতে ধরল যখন সুর
তুমি তখন যোজন যোজন দূর।।

চিতায় যেমন মানুষ পোড়ে
তেমনি করে পোড়ে আমার মন
সে ধোঁয়াতে জন্মেরে মেঘ
চোখেতে তাই বৃষ্টি সারাক্ষণ।।

এই চোখে এক আকাশ ছিল
আকাশ ভরা তারা ছিল
তারার মাঝে চাঁদটা ছিল
চাঁদের মাঝে আলো ছিল
সেই আলোতে ভাঙলো যেদিন রাত
দেখি তুমি ছেড়ে গেছ হাত।

মাটির তলায় মানুষ ঘুমায়
সেই ঘুম আমার চোখে রে
এই জগতে নাই রে আমি
চলে গেছি অন্যলোকে রে।।

এই মনে একটা বাগান ছিল
বাগানে এক গোলাপ ছিল
গোলাপের এক ভ্রমর ছিল
ভ্রমরের এক বন্ধু ছিল
দুই বন্ধুতে বুঝল যখন ভুল
ঝরে গেল অবুঝ গোলাপ ফুল।।

Transliteration in English

ei jiban ekta nadi chil
nadite pran nouka chil
noukate man majhi chil
majhir hate bashi chil
sei bashite dharal jakhan sur
tumi takhan jojan jojan dur।।
chitay jeman manush pore
temni kare pore amar man
se dhoate janmere megh
chokhete tai brishti sarakshan।।
ei chokhe ek akash chil
akash bhara tara chil
tarar majhe chadta chil
chader majhe alo chil
sei alote bhanglo jedin rat
dekhi tumi chere gech hat।
matir talay manush ghumay
sei ghum amar chokhe re
ei jagte nai re ami
chale gechi onjloke re।।
ei mane ekta bagan chil
bagane ek golap chil
golaper ek bhramar chil
bhramrer ek bandhu chil
dui bandhute bujhal jakhan bhul
jhare gel obujh golap phul।।