নূরজাহান! নূরজাহান!
দেখা হয়েছে: 90
Bangla Lyrics
নূরজাহান! নূরজাহান!
সিন্ধু নদীতে ভেসে,
এলে মেঘলামতীর দেশে
ইরানী গুলিস্তান।।
নার্গিস লালা গোলাপ আঙ্গুর-লতা
শিরিঁ ফরহাঁদ সিরাজের উপকথা
এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি’
বুলবুলি দিলরুবা রবাবের গান।।
তব প্রেমে উন্মাদ ভুলিল সেলিম,
সে যে রাজাধিরাজ-
চন্দন সম মাখিল অঙ্গে
কলঙ্ক লোক-লাজ।
যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ
নীল আকাশে,
যাহা লেখা থাকে শুধু
প্রেমিকের ইতিহাসে,
দিবে চিরদিন নন্দন-লোক-চারী
তব সেই কলঙ্ক
সে প্রেমের সম্মান।।
Transliteration in English
nurjahan! nurjahan! sindhu nadite bhese, ele meghlamtir deshe irani gulistan।। nargis lala golap anggur-lata shiri pharhad sirajer upaktha enechile tumi tanur peyala bhari’ bulbuli dilruba rababer gan।। tab preme unmad bhulil selim, se je rajadhiraj- chandan sam makhil ongge kalangk lok-laj। je kalangk laye hase chad nil akashe, jaha lekha thake shudhu premiker itihase, dibe chirdin nandan-lok-chari tab sei kalangk se premer samman।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নূরজাহান! নূরজাহান!” গানটি কে গেয়েছেন?
“নূরজাহান! নূরজাহান!” গানটির শিল্পী: ফেরদৌস আরা। ফেরদৌস আরা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“নূরজাহান! নূরজাহান!” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“নূরজাহান! নূরজাহান!” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নূরজাহান! নূরজাহান!” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।