বউ কথা কও, কও কথা অভিমানী
দেখা হয়েছে: 192
Bangla Lyrics
বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানী।
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী।।
সে কাঁদন শুনি হের নামিল নভে বাদল
এলো পাতার বাতায়নে যুঁই চামেলী কামিনী।
আমার প্রাণের ভাষা শিখে
ডাকে পাখি ‘পিউ কাঁহা,’
খোঁজে তোমায় মেঘে মেঘে
আঁখি মোর সৌদামিনী।।
Transliteration in English
bau katha kao, bau katha kao kao katha obhimani। sedhe sedhe kede kede jabe kat jamini।। se kadan shuni her namil nabhe badal elo patar batayne jui chameli kamini। amar praner bhasha shikhe dake pakhi ‘piu kaha,’ khoje tomay meghe meghe akhi mor soudamini।।