নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
দেখা হয়েছে: 2.3K
Bangla Lyrics
নিঝুম সন্ধ্যায়
পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।।
দূর পাহাড়ের
উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর
রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে
বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রেখে হায়।।
কোন অপরূপ
অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয়
আমার গানের আগে।
স্বপন কথাকলি
ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।।
Transliteration in English
nijhum sandhjay panth pakhira bujhiba path bhule jay। kulay jete jete ki jen kakli amare diye jete chay।। dur paharer udas megher deshe। oi godhulir rangin sohag meshe। baner marmre batas chupichupi ki bashi phele rekhe hay।। kon oprup orup ruper rage। sur haye ray amar ganer age। sbapan kathakli phote ki phote na surbhi tabu akhi chay।।