টিভি দেখ না

দেখা হয়েছে: 145

শিল্পী: অঞ্জন দত্তঅ্যালবাম: শুনতে কী চায়সুরকার: অঞ্জন দত্তগীতিকার: অঞ্জন দত্তবছর: 1993বিভাগ: আধুনিক

Bangla Lyrics

বাপি আর মা গেছে সিনেমায় তুমি একা
ভয় যদি হয় আছে টিভি টাকে খুলে ভুলে থাকা
মা গেছে বলে ঐ টিভি টাকে খুলে তুমি দেখ না
আমি বলি কী একটা চালাকি করে দেখ না
জানলা দিয়ে ঐ আকাশটাকে দেখ টিভি দেখ না

রান্না আছে ঢাকা তবু কান্না চেপে রাখা যাচ্ছে না
বাপিরা হোটেলে রোল তোমার কপালে ঝোল ক্ষিদে পাচ্ছে না
রেগে গিয়ে টিভি খুলে জোড় করে সব ভুলে তুমি থেকো না
দেখ ডাকছে তোমায় বন্ধুরা আকাশ থেকে টিভি দেখ না
দেখ ডাকছে তোমায় সব্বাই আকাশ থেকে টিভি দেখ না

মেঘ দেখে ভাল্লুক মনে হয় নাকি তুমি দেখ নি
তোমার হাতের ছায়া দিয়ে দেয়ালে একটা হরিণ নিয়ে খেল নি
খাটটাকে মাঠ ভেবে একটু উপুর হয়ে থাকো না
দেখ ডাকছে তোমায় আকাশটা টিভি দেখ না
দেখ ডাকছে তোমায় জানলার বাইরেটা টিভি দেখ না।।

Transliteration in English

bapi ar ma geche sinemay tumi eka
bhay jadi hay ache tibhi take khule bhule thaka
ma geche bale oi tibhi take khule tumi dekh na
ami bali ki ekta chalaki kare dekh na
janla diye oi akashtake dekh tibhi dekh na
ranna ache dhaka tabu kanna chepe rakha jachche na
bapira hotele rol tomar kapale jhol kshide pachche na
rege giye tibhi khule jor kare sab bhule tumi theko na
dekh dakche tomay bandhura akash theke tibhi dekh na
dekh dakche tomay sabbai akash theke tibhi dekh na
megh dekhe bhalluk mane hay naki tumi dekh ni
tomar hater chaya diye deyale ekta harin niye khel ni
khattake math bhebe ektu upur haye thako na
dekh dakche tomay akashta tibhi dekh na
dekh dakche tomay janlar baireta tibhi dekh na।।