তুমি আমার না হও
দেখা হয়েছে: 485
Bangla Lyrics
আমি তোমায় না দেখি
তুমি আমার না হও
আমি যত দূরে যাই চলে
তুমি কাছে রও
আমি স্বপ্নে তোমায় দেখি
ঘুমিয়ে যখন রই
স্মৃতিতে এসো তুমি
যদি দিশেহারা হই (২)
একা হয়ে যাই আমি
স্বপ্ন স্মৃতি ছাড়া
তুমি ছাড়া মনে হয়
আমি তো আমি নই
তুমি যদি ভালো থাকো
কষ্টে আমি রই
স্বার্থপর এই আমি
তোমার সুখে সুখি নই (২)
ভেবেছি অনেক আগে
দু’জনে হাঁটবো পাশে
একা আমি হাঁটি, ভাবি
তোমাকে পাবো কই।
Transliteration in English
ami tomay na dekhi tumi amar na hao ami jat dure jai chale tumi kache rao ami sbapne tomay dekhi ghumiye jakhan rai smritite eso tumi jadi dishehara hai (2) eka haye jai ami sbapn smriti chara tumi chara mane hay ami to ami nai tumi jadi bhalo thako kashte ami rai sbarthapar ei ami tomar sukhe sukhi nai (2) bhebechi onek age du’jane hatbo pashe eka ami hati, bhabi tomake pabo kai।