কফি হাউজের সেই আড্ডাটা

দেখা হয়েছে: 2.7K

Bangla Lyrics

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।

নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোন খবরে
গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার
হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত,
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে দি সুজাটা বসে শুধু থাকত।।

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত
রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা
অফিসে সোস্যালে ম্যামেচার নাটকে রমা রম অভিনয় করত
কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।।

সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।

Transliteration in English

kaphi haujer sei addata aj ar nei, aj ar nei
kothay hariye gel sonali bikelgulo sei, aj ar nei।
nikhilesh pjarise maidul dhakate nei tara aj kon khabre
grjander gitarist goanij disuda ghumiye ache je aj kabre
kake jen bhalobese aghat peye je sheshe pagla garde ache rama ray
omalta dhukche durant kjansare jiban kareni take kshama hay।।
sujatai aj shudhu sabcheye sukhe ache, shunechi je lakhapti sbami tar
hire ar jaharte agagora mora se, bari-gari sabkichu dami tar
art kalejer chele nikhilesh sanjal bigyapner chabi akat,
ar chokh bhara katha niye nirbak shrota haye di sujata base shudhu thakat।।
ekta tebile sei tin char ghanta charminar thote jbalat
kakhno bishnu de kakhno jamini ray ei niye tarkta chalat
rod-jhar-brishtite jekhanei je thakuk kaj sere thik ese juttam
chartete shuru kare jamiye adda mere sare sattay thik uthtam।।
kabi kabi chehara kadhete jholano bjag muche jabe omler namta
ekta kabita tar halo na kothao chapa pel na se pratibhar damta
ophise sosjale mjamechar natke rama ram obhinay karat
kagjer riportar maidul ese roj ki likheche tai shudhu parat।।
sei satajan nei aj tebilta tabu ache, satta peyala ajao khali nei
ekai se bagane aj eseche natun kuri shudhu sei sediner mali nei
kat sbapner rod othe ei kaphi hauje kat sbapn meghe dheke jay
katajan elo gel katajanai asbe kaphi haujta shudhu theke jay।।