এক তাজমহল গড়ো

দেখা হয়েছে: 337

শিল্পী: পিন্টু ভট্টাচার্য্যসুরকার: নচিকেতা ঘোষগীতিকার: মিল্টু ঘোষবছর: 1972বিভাগ: আধুনিক

Bangla Lyrics

এক তাজমহল গড়ো
হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে ।
না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই
দুটি চোখে যমুনাকে ধরো… ।।

না থাকুক গায়ে তার চুনি পান্না
তোমার প্রেমের ছোঁয়া রেখে
প্রীতির অলঙ্কারে ঢেকে
তাকে আরো অপরূপা করো

না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ
তোমার প্রাণের আলো জ্বেলে
মনের জ্যোছনা টুকু ঢেলে
তাকে আরো অপরূপা করো

এক তাজমহল গড়ো
হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে ।
না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই
দুটি চোখে যমুনাকে ধরো… ।।

Transliteration in English

ek tajamahal garo
hridye tomar ami hariye gele ।
na thak jamuna kachakachi, kshati nei
duti chokhe jamunake dharo… ।।
na thakuk gaye tar chuni panna
tomar premer choa rekhe
pritir olngkare dheke
take aro oprupa karo
na uthuk tar pashe purnima chad
tomar praner alo jbele
maner jjochna tuku dhele
take aro oprupa karo
ek tajamahal garo
hridye tomar ami hariye gele ।
na thak jamuna kachakachi, kshati nei
duti chokhe jamunake dharo… ।।