ঘাশফুল

দেখা হয়েছে: 103

শিল্পী: রুমানা ইসলামঅ্যালবাম: ঘাসফুলবছর: 2012বিভাগ: আধুনিক

Bangla Lyrics

ইচ্ছে তো ছিলো ঘাশফুল হবো,
হবো প্রজাপতি লাল-নীল।
ইচ্ছে তো ছিলো রংধনু হবো।
ভাসবো আকাশে অনাবিল।
ইচ্ছে তো ছিলো স্বপ্ন হয়ে,
ছুঁয়ে যাবো আঁখিপাত।
ইচ্ছে তো ছিলো বাসবো ভালো,
তোমায় আমি দিন রাত।।

ইচ্ছে তো ছিলো জোনাকি হবো,
জ্বলবো আঁধারে ঝিলমিল ।
ইচ্ছে তো ছিলো রাতের উঠোনে,
হবো তারাদের মিছিল।
ইচ্ছে তো ছিলো থাকবো আমি,
তোমার বুকেরই খাঁচায়।
ইচ্ছে তো ছিলো বাঁচবো আমি,
শুধু তোমারই আশায়।

ইচ্ছে তো ছিলো বুনোহাঁস হবো।
কাটবো সাঁতার নিশি-রাত,
ইচ্ছে তো ছিলো পদ্ম পাতায়,
দেখবো সোনালি প্রভাত।
ইচ্ছে তো ছিলো ছবি হবো,
তোমার চোখেরই পাতায়।
ইচ্ছে তো ছিলো রাখবো তোমায়,
প্রাণটা থাকে যেথায়।।।

Transliteration in English

ichche to chilo ghashphul habo,
habo prajapti lal-nil।
ichche to chilo rangdhnu habo।
bhasbo akashe onabil।
ichche to chilo sbapn haye,
chuye jabo akhipat।
ichche to chilo basbo bhalo,
tomay ami din rat।।
ichche to chilo jonaki habo,
jbalbo adhare jhilmil ।
ichche to chilo rater uthone,
habo tarader michil।
ichche to chilo thakbo ami,
tomar bukerai khachay।
ichche to chilo bachbo ami,
shudhu tomarai ashay।
ichche to chilo bunohas habo।
katbo satar nishi-rat,
ichche to chilo padm patay,
dekhbo sonali prabhat।
ichche to chilo chabi habo,
tomar chokherai patay।
ichche to chilo rakhbo tomay,
pranta thake jethay।।।