তোরা দেখ দেখরে চাহিয়া
দেখা হয়েছে: 139
Bangla Lyrics
তোরা দেখ তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া।।
তোরা দেখ দেখ দেখরে চাহিয়া
রাস্তা দিয়া হাইটা চলে রাস্তা হারাইয়া।।
হাতের কাছে এইতো মানিক
যেমনি এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার আবার অন্য দিকে যায়
চলে সে মুখটি ফিরাইয়া।।
ইষ্টিশনে আসলো গাড়ি
ঊঠতে হবে তাড়াতাড়ি।
ও পাগল ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু আছে পায় না খুজিয়া।।
এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা।
মহাজন মহাজন ছাড়বে না তো
খাতায় দেনা রাখবে লিখিয়া।।
Transliteration in English
tora dekh tora dekh tora dekhre chahiya chokh thakite eman kana keman kariya।। tora dekh dekh dekhre chahiya rasta diya haita chale rasta haraiya।। hater kache eito manik jemni ese daray khanik hater kache eito manik samne ese daray khanik abar abar onj dike jay chale se mukhti phiraiya।। ishtishne aslo gari uthte habe taratari। o pagal o pagal sangge ache tikit tabu ache pay na khujiya।। ei bajare anagona na karileo bechakena। mahajan mahajan charbe na to khatay dena rakhbe likhiya।।