এতো সুখ সইবো কেমন করে

দেখা হয়েছে: 307

শিল্পী: নিলুফার ইয়াসমিনঅ্যালবাম: শুভদাসুরকার: খন্দকার নূরুল আলমগীতিকার: মোঃ রফিকুজ্জামানবছর: 1986বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

এতো সুখ সইবো কেমন করে
বুঝি কান্নাই লেখা ছিল ভাগ্যে আমার
সুখেও কান্না পায় দুচোখ ভরে।।

দুখের স্রোতে ভাসা ফুল
কোনদিন পায় না তো কূল।

আমি বুঝিবা পথের ভুলে
এলাম নতুন কূলে।
এ পথ আবার দূরে যাবে কী সরে।।

স্বপ্নের মত মনে হয়
হারাবার তাই এতো ভয়।

তুবু যেটুকু পেলাম আমি
প্রানের চেয়েও দামি।
চোখের জলে সবই যাবে কী ঝরে।।

Transliteration in English

eto sukh saibo keman kare
bujhi kannai lekha chil bhagje amar
sukheo kanna pay duchokh bhare।।
dukher srote bhasa phul
kondin pay na to kul।
ami bujhiba pather bhule
elam natun kule।
e path abar dure jabe ki sare।।
sbapner mat mane hay
harabar tai eto bhay।
tubu jetuku pelam ami
praner cheyeo dami।
chokher jale sabai jabe ki jhare।।