ঝিনুক ঝিনুক মন
দেখা হয়েছে: 99
Bangla Lyrics
ঝিনুক ঝিনুক মনটা তোমার কুড়িয়ে বেড়ায়
লজ্জাবতী চারুলতা মুখটি তুলে চায়।।
কাছে যাবার জন্যে আমি হন্যে হয়ে যাই
তুমি ঢেউয়ের মাথায় চড়ে
একূলে ওকূলে দোলে দোলে যাও
আমার ছায়া আমায় ফেলে
তোমার কাছে দেখ নেচে নেচে যায় (হই)।।
গানের পাখি গান শোনাবে সেতো সবার জানা
গান যদিও আছে আমার নেইকো পাখি ডানা।
তাই আমার ছায়ায় কাছে গিয়ে
পাশে বসে তোমার শুধু আদর পেতে চাই (হই)।।
তুমি এমন করে তাকাও যেন অনেক দিনের চেনা
সেই চেনা মুখ কাছে এলে চিনেও চেনো না।
তাই আমার ছায়ায় অভিমানে
রাঙ্গা রোদের আগুনেতে পুড়ে পুড়ে ছাই (হই)।।
Transliteration in English
jhinuk jhinuk manta tomar kuriye beray lajjabti charulta mukhti tule chay।। kache jabar janje ami hanje haye jai tumi dheuyer mathay chare ekule okule dole dole jao amar chaya amay phele tomar kache dekh neche neche jay (hai)।। ganer pakhi gan shonabe seto sabar jana gan jadio ache amar neiko pakhi dana। tai amar chayay kache giye pashe base tomar shudhu adar pete chai (hai)।। tumi eman kare takao jen onek diner chena sei chena mukh kache ele chineo cheno na। tai amar chayay obhimane rangga roder agunete pure pure chai (hai)।।