এক যে ছিল রাজা হবু চন্দ্র তাহার নাম

দেখা হয়েছে: 4.1K

Bangla Lyrics

এক যে ছিল রাজা হবু চন্দ্র তাহার নাম
ভারতের অধিশ্বর দিল্লীতে তার ধাম

প্রধান মন্ত্রী তার গবু চন্দ্র শুভ নাম
বুদ্ধিতে ভীষণ ধার দেশ জোড়া তার নাম।।

একদিন ডেকে বললেন রাজা মন্ত্রীমশাই শুনুন
এই দেশটা ভীষণ ধুলোয় ভরা একটা কিছু করুন
চলতে ধুলো ফিরতে ধুলো হাটতে পায়ে ধুলো
খাবারও ধুলোয় ভরা আর মগজেতেও ধুলো
তাড়াতাড়ি কিছু করুন তাড়াতাড়ি কিছু করুন
মন্ত্রীমশায় বললেন একটু সবুর করুন

পরের দিন লাখ খানি ঝাড়ুদারের ঝাড়ুর ঘায়
উঠলো যে ধুলোর ঝড় প্রান রাখা যে দায়
রাজামশায় তখন ক্যাবিনেট মিটিং ডেকে
বললেন এই আপনারা বার করুণ উপায়

মন্ত্রনা মন্ত্রীরা দিলেন জল ঢাল জল ঢাল
তার ফলে কাঁটা আর প্যাকে দেশটা ভরে গেল
নদী নালা সব শুকালো পুকুরে মাছ মলো
আর জল হাওয়ায় কাদায় রাজার ভীষণ সর্দি হল
ওরে বাবা কোথায় যায় রে ওরে বাবা মারা যায় রে
এক ফোটা ঘটে বুদ্ধি মন্ত্রীদের কী নাইরে

পন্ডিতপ্রবর তখন বললেন শোন দিয়া মন
সারাটা দেশ চরণ চাপড়ায় মুড়ে দাও
বললেন রাজামশায় আইডিয়াটা মন্দ নয়
যত মুচি চামার সব্বাইকে খবর দাও

পার্লামেন্টে যেই না এই প্রস্তাবটা রাখা হল
এমপিরা সব প্রতিবাদে হৈ হৈ করে বললো
গো মাতাকে রক্ষা করা দ্বায়িত্ব যে রাজার
কি না তারই চামড়ায় ঢাকবে জমি হয় কিযে অনাচার
হরে হরে ভোম ভোম ভোম ভোম
হরে হরে ভোম ভোম ভোম ভোম
রাজামশায় বললেন আমি ব্যতিক্রম করলুম

এক মুচি দরিদ্র বললো শোনেন হে ভদ্র
সবিনয় নিবেদন শুনুন আমায়
পৃথিবী না ঢেকে পা-টা চামড়ায় দিন ঢেকে
শুনে রাজা বললেন চুপ কর বেটা চামাড়

বললেন রাজা এই কথাটা অনেক বছর ধরে
আমার মাথায় ছিল বেটা টের পেল কী করে
সেই থেকে দেশেতে জুতোর প্রচলন হল
ধন্য ধন্য মহারাজার দেশে পড়ে গেল
ধন্য হে ধন্য রাজা ধন্য হে মহারাজা
সবাই ধন্য ধন্য বলো আর আমার কথা ফুরালো

Transliteration in English

ek je chil raja habu chandr tahar nam
bharter odhishbar dillite tar dham
pradhan mantri tar gabu chandr shubh nam
buddhite bhishan dhar desh jora tar nam।।
ekdin deke ballen raja mantrimshai shunun
ei deshta bhishan dhuloy bhara ekta kichu karun
chalte dhulo phirte dhulo hatte paye dhulo
khabarao dhuloy bhara ar magjeteo dhulo
taratari kichu karun taratari kichu karun
mantrimshay ballen ektu sabur karun
parer din lakh khani jharudarer jharur ghay
uthlo je dhulor jhar pran rakha je day
rajamshay takhan kjabinet miting deke
ballen ei apnara bar karun upay
mantrna mantrira dilen jal dhal jal dhal
tar phale kata ar pjake deshta bhare gel
nadi nala sab shukalo pukure mach malo
ar jal haoay kaday rajar bhishan sardi hal
ore baba kothay jay re ore baba mara jay re
ek phota ghate buddhi mantrider ki naire
panditaprabar takhan ballen shon diya man
sarata desh charan chapray mure dao
ballen rajamshay aidiyata mand nay
jat muchi chamar sabbaike khabar dao
parlamente jei na ei prastabta rakha hal
empira sab pratibade hoi hoi kare ballo
go matake raksha kara dbayitb je rajar
ki na tarai chamray dhakbe jami hay kije onachar
hare hare bhom bhom bhom bhom
hare hare bhom bhom bhom bhom
rajamshay ballen ami bjatikram karlum
ek muchi daridr ballo shonen he bhadr
sabinay nibedan shunun amay
prithibi na dheke pa-ta chamray din dheke
shune raja ballen chup kar beta chamar
ballen raja ei kathata onek bachar dhare
amar mathay chil beta ter pel ki kare
sei theke deshete jutor prachalan hal
dhanj dhanj maharajar deshe pare gel
dhanj he dhanj raja dhanj he maharaja
sabai dhanj dhanj balo ar amar katha phuralo