বুলবুল পাখি ময়না টিয়ে

দেখা হয়েছে: 2.7K

শিল্পী: অন্তরা চৌধুরীসুরকার: সলিল চৌধুরীগীতিকার: সলিল চৌধুরীবিভাগ: ছড়াগান

Bangla Lyrics

বুলবুল পাখি ময়না টিয়ে
আয় না যা না গান শুনিয়ে।
দূর দূর বনের গান।
নীল নীল নদীর গান।
দুধভাত দেব সন্দেশ মাখিয়ে।।

ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়
কুলকুল কুলকুল রোজ বয়ে যায়
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী গল্প শোনায়
রাজার কুমার পক্ষীরাজ চড়ে যায়।

ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা-
এলি কি বল না সেই দেশ বেরিয়ে?।।

কোন গাছে কোথায় বাসা তোদের?
ছোট্ট কি বাচ্চা আছে তোদের?
দিবি কি আমায় দুটো তাদের?
আদর করে আমি পুষব তাদের
সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে
রাতে কৃষ্ণনাম দেব শুনিয়ে।।

Transliteration in English

bulbul pakhi mayna tiye
ay na ja na gan shuniye।
dur dur baner gan।
nil nil nadir gan।
dudhbhat deb sandesh makhiye।।
jhilmil jhilmil jharna jethay
kulkul kulkul roj baye jay
bjanggma bjanggmi galp shonay
rajar kumar pakshiraj chare jay।
bhorbela pakhna mele diye tora-
eli ki bal na sei desh beriye?।।
kon gache kothay basa toder?
chott ki bachcha ache toder?
dibi ki amay duto tader?
adar kare ami pushab tader
sonar khachay rekhe phal deb khete
rate krishnnam deb shuniye।।