এ কেমন রঙ্গ যাদু
দেখা হয়েছে: 141
Bangla Lyrics
এ কেমন রঙ্গ যাদু, এ কেমন রঙ্গ
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ।।
পীড়িতির রীতি এমন
দূরে গেলে কাঁদে যে মন
দুচোখের কূল ছাপানো।
ব্যাথারই তরঙ্গ
ভালবাসা পোড়ায় যেমন
পোড়ে না তো অঙ্গ।।
চুপি চুপি আসা যাওয়া
তারই নাম ফাগুন হাওয়া।
ফাগুনেরও আগুনে হায়
পোড়ে প্রেমের পতঙ্গ,
পোড়ে প্রেমের পতঙ্গ
সোহাগের রীতি এমন
আছে এলে কী জ্বালাতন
দিবানিশি মন ভোলানো
কথার প্রসঙ্গ।।
Transliteration in English
e keman rangg jadu, e keman rangg bhalbasa poray jeman pore na to ongg।। piritir riti eman dure gele kade je man duchokher kul chapano। bjatharai tarangg bhalbasa poray jeman pore na to ongg।। chupi chupi asa jaoa tarai nam phagun haoa। phagunerao agune hay pore premer patangg, pore premer patangg sohager riti eman ache ele ki jbalatan dibanishi man bholano kathar prasangg।।