বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও
দেখা হয়েছে: 23
Bangla Lyrics
বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে
ও গঙ্গা তুমি বইছো কেন ?
নৈতিকতায় স্খলন দেখেও
মানবতায় পতন দেখেও
নির্লজ্জঅলসভাবে বইছো কেন ?
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষজনেরে
সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলোনা কেন ?
জ্ঞানবিহীন নিরক্ষরের, খাদ্যবিহীন নাগরিকের
নেতৃ বিহীনতায় নীরব কেন ?
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষজনেরে
সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলোনা কেন ?
ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক
সমষ্টি যদি ব্যক্তিত্বরহিত
তবে, শিথিল সমাজকে ভাঙো না কেন ?
সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষজনেরে
সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলোনা কেন ?
স্রোতস্বিনী কেন নাহি বও
তুমি নিশ্চয় জাহ্নবী নও
তা হলে প্রেরণা দাও না কেন ?
উন্মত্ত ধরার কুরুক্ষেত্রের শরশয্যাকে আলিঙ্গন করা
লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন ?
Transliteration in English
bistirn duparer osangkhj manusher hahakar shuneo nihshbde nirbe o gangga tumi baicho ken ? noitiktay skhalan dekheo manabtay patan dekheo nirlajjaolasbhabe baicho ken ? sahasr barshar unmadnar mantr diye lakshajnere sabal sanggrami ar ogrgami kare tolona ken ? gyanbihin nirakshrer, khadjbihin nagriker netri bihintay nirab ken ? sahasr barshar unmadnar mantr diye lakshajnere sabal sanggrami ar ogrgami kare tolona ken ? bjakti jadi bjaktikendrik samshti jadi bjaktitbarhit tabe, shithil samajke bhango na ken ? sahasr barshar unmadnar mantr diye lakshajnere sabal sanggrami ar ogrgami kare tolona ken ? srotsbini ken nahi bao tumi nishchay jahnbi nao ta hale prerna dao na ken ? unmatt dharar kurukshetrer sharashjjake alinggan kara laksh koti bharatbasike jagale na ken ?
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও” গানটি কে গেয়েছেন?
“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও” গানটির শিল্পী: ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা এর আরও বাংলা গানের কথা দেখুন।
“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও” গানটি কোন অ্যালবামের?
এই গানটি আমি এক যাযাবর অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়; সুরকার ভূপেন হাজারিকা।
“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।