আজো মধুর বাঁশরী বাজে
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
গোধুলী লগনে বুকের মাঝে ।।
মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু’টি ডাগর নয়ন ।।
ক্ষনিকের ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে ।
ম ন কাঁ দে ।। কে-ন
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে ।
তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন
গোমতীর তীরে পাতার কুটিরে
আজো সে পথ চাহে সাঝে
আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
মধুর বাঁশরী বাজে
Transliteration in English
ajo madhur bashri baje baje – madhur bashri baje godhuli lagne buker majhe ।। madhur bashri baje baje – madhur bashri baje ajo mane hay sahsa kakhan jale bhara du’ti dagar nayan ।। kshaniker bhule sei chapa phule phele chute jaoa laje ajo madhur bashri baje baje – madhur bashri baje harano din bujhi asibe na phire man kade ken smritir tire । m n ka de ।। ke-n harano din bujhi asibe na phire man kade ken smritir tire । tabu majhe majhe asha jage ken ami bhuliyachi bhuleni se jen gomtir tire patar kutire ajo se path chahe sajhe ajo madhur bashri baje baje – madhur bashri baje madhur bashri baje
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আজো মধুর বাঁশরী বাজে” গানটি কে গেয়েছেন?
“আজো মধুর বাঁশরী বাজে” গানটির শিল্পী: মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজো মধুর বাঁশরী বাজে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“আজো মধুর বাঁশরী বাজে” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজো মধুর বাঁশরী বাজে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।