চা খাব না

দেখা হয়েছে: 108

শিল্পী: মিনারঅ্যালবাম: আড়িসুরকার: মিনারগীতিকার: অনিক খানবিভাগ: আধুনিক

Bangla Lyrics

আজকে আমি চাঁদ ছোব না
চাঁদের সাথে আড়ি
আজকে আকাশ আকাশ শুধুই
বন্ধ বাড়াবাড়ি

হাওয়ায় আমি ভাসবো না আজ
ভাসবে ধুলিকণা
আজ হবে না হাওয়ার সাথে
আমার বনিবনা

আজকে আমি চা খাব না
ঠান্ডা হবে চায়ের কাপ
আজকে আমি চা খাব না
আজকে আমার মন খারাপ

সাগর তুমি সাগর শুধুই
আজকে তুমি বন্ধু নও
আজকে না হয় ভাটার টানে
অনেক অনেক দূরের হও

তোর বুকে আজ হাঁটবো না পথ
বসবো না তোর পাশে
আজকে আমি একলা হব
মগ্ন সর্বনাশে

Transliteration in English

ajke ami chad chob na
chader sathe ari
ajke akash akash shudhui
bandh barabari
haoay ami bhasbo na aj
bhasbe dhulikna
aj habe na haoar sathe
amar banibna
ajke ami cha khab na
thanda habe chayer kap
ajke ami cha khab na
ajke amar man kharap
sagar tumi sagar shudhui
ajke tumi bandhu nao
ajke na hay bhatar tane
onek onek durer hao
tor buke aj hatbo na path
basbo na tor pashe
ajke ami ekla hab
magn sarbnashe