একটু আমার সঙ্গে দেখা করতে চাই
দেখা হয়েছে: 978
Bangla Lyrics
আমি একটু আমার সঙ্গে
দেখা করতে চাই।।
কালো কালোয় মন্দ ভালোয়
একলা হতে চাই।।
প্রথম ভোরের ঘুম চোখেতেই
আমার আমিকে ডাকলাম
পাবো কী পাব না সারা আমি তার
ভাবলায় ডুবে থাকলাম
ঘুম ঘুম সেই ভোরে
আমাক অবাক করে।
শীষ দিয়ে উঠে যেই পাখিটা
জেগে উঠে আর সব্বাই।।
ধু ধু করা ঐ দুপুরে আমায়
কথা ছিল আমি বললাম
বললো সে কিছু মনে করো না
সময় তো নেই চললাম।
পৃথিবী ঘুমায় চাঁদ ডুবে যেই
আপন মনেতে হাসলাম
কতটুকু পেলাম এ জীবনে
হাজার প্রশ্নে ভাসলাম
নির্জন সেই রাতে
আমার অপেক্ষাতে।
উনমনা দেখি স্বপ্ন আমার
তাই ফিরে আসি একলা।।
Transliteration in English
ami ektu amar sangge dekha karte chai।। kalo kaloy mand bhaloy ekla hate chai।। pratham bhorer ghum chokhetei amar amike daklam pabo ki pab na sara ami tar bhablay dube thaklam ghum ghum sei bhore amak obak kare। shish diye uthe jei pakhita jege uthe ar sabbai।। dhu dhu kara oi dupure amay katha chil ami ballam ballo se kichu mane karo na samay to nei challam। prithibi ghumay chad dube jei apan manete haslam kattuku pelam e jibne hajar prashne bhaslam nirjan sei rate amar opekshate। unamna dekhi sbapn amar tai phire asi ekla।।