যখনি আকাশ থাকবে মেঘে
দেখা হয়েছে: 167
Bangla Lyrics
যখনি আকাশ থাকবে মেঘে..
ডেকো শুধু আমাকে..
যেখানে থাকি আমি..
দাড়াব এসে সামনে…
যখনি বাতাস বইবে বেগে
ডেকো শুধু আমাকে
যেখানেই থাকি আমি
দাড়াব এসে সামনে
যখনি মনে হবে
তুমি বুঝি নির্বাসিতা আধারে
যেনো আমি আছি কাছে, খুবই কাছে
তোমাকে আকড়ে ধরে
যখনি তোমার রাত্রিগুলো
ভরে যাবে দু:স্বপ্নে
নতুন এক স্বপ্ন নিয়ে
দাড়াব এসে সামনে
কখনও ঝড়ের রাতে
যদি ভয় হয়, বড় ভয় হয়
আমি জ্বালব আলো তোমার ঘরে
কখনও চলার পথে
যদি পথ হারাও, থমকে দাড়াও
আমি নিয়ে যাব হাত ধরে
যখনি কোন পুরনো ক্ষত
ঝরাবে অশ্রু চোখে
সেই অশ্রু মুছে দিতে
থাকব আমি সেখানে
যখনি তোমার মনে হবে
দিন গুলো গেছে হারিয়ে
আবার আসব আমি
দিতে সবই ফিরিয়ে
জানি না তুমি এখন কোথায়
কোন প্রাসাদের অন্ত:পুরে
তবু আমি ঠিকই আসব
যাতে দু:খ তোমায় স্পর্শ না করে
যখনি তোমার চোখের পাতা
ভারী হয়ে আসবে ঘুমে
সারারাত জেগে থেকে
পাহারা দেব তোমাকে
Transliteration in English
jakhni akash thakbe meghe.. deko shudhu amake.. jekhane thaki ami.. darab ese samne… jakhni batas baibe bege deko shudhu amake jekhanei thaki ami darab ese samne jakhni mane habe tumi bujhi nirbasita adhare jeno ami achi kache, khubai kache tomake akre dhare jakhni tomar ratrigulo bhare jabe du:sbapne natun ek sbapn niye darab ese samne kakhanao jharer rate jadi bhay hay, bar bhay hay ami jbalab alo tomar ghare kakhanao chalar pathe jadi path harao, thamke darao ami niye jab hat dhare jakhni kon purno kshat jharabe oshru chokhe sei oshru muche dite thakab ami sekhane jakhni tomar mane habe din gulo geche hariye abar asab ami dite sabai phiriye jani na tumi ekhan kothay kon prasader ont:pure tabu ami thikai asab jate du:kh tomay sparsh na kare jakhni tomar chokher pata bhari haye asbe ghume sararat jege theke pahara deb tomake