ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়
দেখা হয়েছে: 3.3K
Bangla Lyrics
ঐ ঝিনুক ফোটা সাগর বেলায়
আমার ইচ্ছে করে
আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায়
তোমার হাতটি ধরে।।
আকাশ থেকে ফেলবে ছায়া
মেঘের ভেসে যাওয়া
শোনবো দুজন কি বলে যায়
উদাস দখিন হাওয়া
দূরের ঐ গাংচিলেরা নামবে জলের পরে।।
আমার চোখে চোখটি ছুয়ে
বলবে কথা তুমি
পাখি ডানায় বৃষ্টি রেখে শুনবো নীরব আমি।
বুকের সব ইচ্ছে গুলো বাজবে নতুন সুরে।।
Transliteration in English
oi jhinuk phota sagar belay amar ichche kare ami man bhejabo dheuyer melay tomar hatti dhare।। akash theke phelbe chaya megher bhese jaoa shonbo dujan ki bale jay udas dakhin haoa durer oi gangchilera nambe jaler pare।। amar chokhe chokhti chuye balbe katha tumi pakhi danay brishti rekhe shunbo nirab ami। buker sab ichche gulo bajbe natun sure।।