হৃদয় আমার ঐ বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে
দেখা হয়েছে: 44
Bangla Lyrics
হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে
বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে।।
তোমার মোহন এল সোহন বেশে,
কুয়াশাভার গেল ভেসে–
এল তোমার সাধনধন উদার আশ্বাসে।।
অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা
জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা।
এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে
বুঝি এল তোমার পথে সাথি উতল উচ্ছ্বাসে।।
Transliteration in English
hriday amar oi bujhi tor phalguni dheu ase bera bhangar matan name uddam ullase।। tomar mohan el sohan beshe, kuyashabhar gel bhese– el tomar sadhanadhan udar ashbase।। ornje tor sur chil na, batas hime bhara jirn patay kirn kanan, pushpbihin dhara। ebar jag re hatash, ay re chute obsader badhan tute bujhi el tomar pathe sathi utal uchchbase।।