মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ

দেখা হয়েছে: 195

Bangla Lyrics

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তোমায় করি গো নমস্কার।

মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তোমায় করি গো নমস্কার।

এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে
তোমায় করি গো নমস্কার।

এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তোমায় করি গো নমস্কার।

এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে
তোমায় করি গো নমস্কার।

এই স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
তোমায় করি গো নমস্কার।

এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তোমায় করি গো নমস্কার।

এই গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে
তোমায় করি গো নমস্কার।

Transliteration in English

mor sandhjay tumi sundarbeshe esech,
tomay kari go namskar।
mor ondhkarer ontre tumi hesech,
tomay kari go namskar।
ei namr nirab soumj gabhir akashe
tomay kari go namskar।
ei shant sudhir tandranibir batase
tomay kari go namskar।
ei klant dharar shjamlanchal-asne
tomay kari go namskar।
ei stabdh tarar mounamantrbhashne
tomay kari go namskar।
ei karm-onte nibhrit panthshalate
tomay kari go namskar।
ei gandhagahan-sandhjakusum-malate
tomay kari go namskar।