সবকটা জানালা খুলে দাওনা
দেখা হয়েছে: 387
Bangla Lyrics
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইব গাইব বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতি বেদনাতে
একাকার করে মন ডাক দিলে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে।
তৈরি রাখব আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে
কেউ যেন ভুল করে গেয়নাক
মন ভাঙা গান।।
Transliteration in English
sabakta janala khule daona ami gaib gaib bijyerai gan ora asbe chupi chupi jara ei deshtake bhalobese diye geche pran।। chokh theke muche phel oshrutuku eman khushir dine kadte nei harano smriti bednate ekakar kare man dak dile ora asbe chupi chupi jara ei deshtake keu jen bhul kare geynak man bhanga gan।। aj ami saranishi thakab jege gharer alo sab adhar kare। toiri rakhab atar golap edesher pratiti ghare ghare ora asbe chupi chupi jara ei deshtake keu jen bhul kare geynak man bhanga gan।।