সুখ পাখিরে পিঞ্জিরা তো খুলে দিলেম আজ
দেখা হয়েছে: 664
Bangla Lyrics
সুখ পাখিরে পিঞ্জিরা তো খুলে দিলেম আজ
বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ।
চান্দিরও পিঞ্জিরা আর কাঞ্চনও শিকল।
দিল না দিল না ঢেকে বুকের অনল
কী হবে পঙ্খীরে তোরে দিয়ে মোহন সাধ
বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ।
অন্তরে বেন্ধেছি ঘর চান্দের কিরণ।
জানি না জানি না সে কি রূপেরই মরণ
কি হবে চন্দনে ঢেকে কলঙ্কেরই লাজ
বুঝলাম আমি সুখ সে তো নয় খাঁচায় পোষার কাজ।
Transliteration in English
sukh pakhire pinjira to khule dilem aj bujhlam ami sukh se to nay khachay poshar kaj। chandirao pinjira ar kanchanao shikal। dil na dil na dheke buker onal ki habe pangkhire tore diye mohan sadh bujhlam ami sukh se to nay khachay poshar kaj। ontre bendhechi ghar chander kiran। jani na jani na se ki ruperai maran ki habe chandne dheke kalngkerai laj bujhlam ami sukh se to nay khachay poshar kaj।