নয়ন তোমারে পায় না দেখিতে
দেখা হয়েছে: 135
Bangla Lyrics
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে হে।।
বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে পাগলের মতো
স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে হে।।
সবাই ছেড়েছে, নাই যার কেহ, তুমি আছ তার আছে তব স্নেহ
নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে হে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর, সমুখে অনন্ত জীবনবিস্তার-
কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে হে।।
জানি শুধু তুমি আছ তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি
যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানিনে হে।
জানি আমি তোমায় পাব নিরন্তর লোকলোকান্তরে যুগযুগান্তর
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে হে।।
Transliteration in English
nayan tomare pay na dekhite, rayech nayne nayne। hriday tomare pay na janite, hridye rayech gopne he।। basnar bashe man obirat dhay dash dishe pagler mato sthir-akhi tumi marme satat jagich shayne sbapne he।। sabai chereche, nai jar keh, tumi ach tar ache tab sneh nirashray jan, path jar geh, seo ache tab bhabne he। tumi chara keh sathi nai ar, samukhe onant jibanbistar- kalparabar karitech par keh nahi jane kemne he।। jani shudhu tumi ach tai achi, tumi pranamay tai ami bachi jat pai tomay aro tat jachi, jat jani tat janine he। jani ami tomay pab nirantar loklokantre jugjugantar tumi ar ami majhe keh nai, kono badha nai bhubne he।।