নূপুর বেজে যায় রিনিরিনি
দেখা হয়েছে: 24
Bangla Lyrics
নূপুর বেজে যায় রিনিরিনি।
আমার মন কয়, চিনি চিনি।।
গন্ধ রেখে যায় মধুবায়ে
মাধবীবিতানের ছায়ে ছায়ে,
ধরণী শিহরায় পায়ে পায়ে,
কলসে কঙ্কণে কিনিকিনি।।
পারুল শুধাইল, কে তুমি গো,
অজানা কাননের মায়ামৃগ।
কামিনী ফুলকুল বরষিছে,
পবন এলোচুল পরশিছে,
আঁধারে তারাগুলি হরষিছে,
ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি।।
Transliteration in English
nupur beje jay rinirini। amar man kay, chini chini।। gandh rekhe jay madhubaye madhbibitaner chaye chaye, dharni shihray paye paye, kalse kangkne kinikini।। parul shudhail, ke tumi go, ojana kanner mayamrig। kamini phulkul barshiche, paban elochul parshiche, adhare taraguli harshiche, jhilli jhankiche jhinijhini।।