চোঁখের জলের হয়না কোন রং
দেখা হয়েছে: 277
Bangla Lyrics
চোঁখের জলের হয়না কোন রং
তবু কতো রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা।
স্বপ্ন দিয়ে মনকে আমি ভূলিয়ে গেলাম রেখে
তবু কেমন করে কান্না এতো এলো কোথা থেকে
ভূলে ভরা সবুজ মনের আকাশ ধোঁয়ায় ঢাকা।
ভাংগা মনের দেওয়ালেতে স্বপ্ন আঁকা ছিল
পথের ধুলায় কেমন করে ছড়িয়ে পড়ে গেল ।।
কুড়িয়ে তোমার আচঁলেতে বেঁধে দিতে চাই
নতুন কোন স্বর্গ দেবো কোথায় খুঁজে পাই
তাইতো জীবন সময় দিয়ে সাজিয়ে নিলো পাখা
চোঁখের জলের হয়না কোন রং
তবু কতো রঙের ছবি আছে আঁকা
দেখতে গিয়ে হারিয়ে গেলাম
গহীন আঁধার পথে আঁকা বাঁকা।
Transliteration in English
chokher jaler hayna kon rang tabu kato ranger chabi ache aka dekhte giye hariye gelam gahin adhar pathe aka baka। sbapn diye manke ami bhuliye gelam rekhe tabu keman kare kanna eto elo kotha theke bhule bhara sabuj maner akash dhoay dhaka। bhangga maner deoalete sbapn aka chil pather dhulay keman kare chariye pare gel ।। kuriye tomar achlete bedhe dite chai natun kon sbarg debo kothay khuje pai taito jiban samay diye sajiye nilo pakha chokher jaler hayna kon rang tabu kato ranger chabi ache aka dekhte giye hariye gelam gahin adhar pathe aka baka।