নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে
দেখা হয়েছে: 36
Bangla Lyrics
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে–
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি
ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥
তোমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥
Transliteration in English
nayan chere gele chale, ele sakal-majhe– tomay ami harai jadi tumi harao na je ॥ phuray jabe milanrati tabu chir sather sathi phuray na to tomay paoa, eso sbapansaje ॥ tomar sudharser dhara gahanapthe ese bjathare mor madhur kari nayne jay bhese। shrabne mor nab nab shuniyechile je sur tab bina theke biday nil, chitte amar baje ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে” গানটি কে গেয়েছেন?
“নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে” গানটির শিল্পী: দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক; সুরকার রাগ: খাম্বাজ-বাউল তাল: দাদরা।
“নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।