আমার মাঝে তোমারি মায়া জাগলে তুমি কবি
দেখা হয়েছে: 39
Bangla Lyrics
আমার মাঝে তোমারি মায়া জাগলে তুমি কবি।
আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি।
তাপস তুমি ধেয়ানে তব কী দেখ মোর কেমনে কব
আপন-মনে মেঘ স্বপন আপনি রচ রবি।
তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী
তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা
নিজেরে তুমি ভোলাবে ব’লে আমারে নিয়ে খেলা
কণ্ঠে মম কী কথা শোন অর্থ বুঝি না কোনো
বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী।
মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী।
Transliteration in English
amar majhe tomari maya jagle tumi kabi। apan-mane amari pate ako manas chabi। tapas tumi dheyane tab ki dekh mor kemne kab apan-mane megh sbapan apni rach rabi। tomar jate ami tomari bhaber jahnbi tomari sona bojhai hal, ami to tar bhela nijere tumi bholabe b’le amare niye khela kanthe mam ki katha shon orth bujhi na kono binate mor kadiya othe tomari bhoirbi। mukul mam subase tab gopne sourbhi।