নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়

দেখা হয়েছে: 370

শিল্পী: সোলসঅ্যালবাম: সুপার সোলসসুরকার: নকিব খান ও আইয়ুব বাচ্চুগীতিকার: খালিদ আহসানবছর: 1981বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

নদী এসে পথ সাগরে মিশে যেতে চায়
এই মিলন মেলাকে ঘিরে ভালবাসা সর্বনাশ
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে।।

হাওয়া শুধু এসে এই খোলা বুকে রঙ্গিন ধুলো
স্মৃতির রুমাল উড়ায়।

আর উড়ে একটি ঝড়াপাতা পালক
মগ্ন বিষাদে এত বেশী আর মন ভরে থেকে
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে।।

একদিন খুব রাতে চুপি চুপি
জোছনার মাঠে দাঁড়িয়ে একাকি দেখি।

সেই চলে যাওয়া পাখিটার ছায়া
শেষ ছায়া ধীরে মিলায় হৃদয় মেঘের ফাঁকে
ফিরে আসে আর হারায় নদীর অচেনা বাকে।।

Transliteration in English

nadi ese path sagre mishe jete chay
ei milan melake ghire bhalbasa sarbnash
phire ase ar haray nadir ochena bake।।
haoa shudhu ese ei khola buke ranggin dhulo
smritir rumal uray।
ar ure ekti jharapata palak
magn bishade et beshi ar man bhare theke
phire ase ar haray nadir ochena bake।।
ekdin khub rate chupi chupi
jochnar mathe dariye ekaki dekhi।
sei chale jaoa pakhitar chaya
shesh chaya dhire milay hriday megher phake
phire ase ar haray nadir ochena bake।।